ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, গোলাপিরঙা গাউনে সেজেছিলেন আলিয়া। তবে দেখে মনে হচ্ছিল গোলাপের লক্ষ পাপড়ি গায়ে জড়িয়ে আছেন। কেননা পোশাকের নিচের অংশ ফুলের পাপড়ির মতোই অজস্র খাঁজ বিশিষ্ট।

পাতলা, নরম কাপড়ে ছিল সিকুইনের সূক্ষ্ম কাজ। সিঁথিতে ছিল না চওড়া সিঁদুর। গোলাপিরঙা করসেট গাউনে যেন স্নিগ্ধতার ছড়াছড়ি। সব মিলিয়ে বলতে হয় বিদেশের মাটিতে বিদেশি পোশাকেই নিজেকে মেলে ধরেছিলেন আলিয়া।

দেশের পরিস্থিতির কথা ভেবে কান চলচ্চিত্র উৎসবে যাবেন না বলে জানিয়েছিলেন বলিউড তারকা আলিয়া ভাট। তবে শেষ মুহূর্তে এসে বদলে যায় তার মত। বৃহস্পতিবার গভীর রাতে ফ্রান্সের উদ্দেশে রওনা দেন। শুক্রবার তাঁকে দেখা ফ্লোরাল পোশাকে কান মাতাতে।

এমএম