নতুন আরেকটি ছবি পরিচালনা করতে যাচ্ছেন অপূর্ব-রানা জুটি। ছবিটির শিরোনাম ‘জন্ম আমার জেলে’। আগামী মাস থেকে ছবিটির শুটিং শুরু হবার কথা রয়েছে।
এই সম্পর্কে রানা বলেন, ‘ছবিটির নাম অনেক আগেই নিবন্ধন করা হয়েছে। নায়ক-নায়িকা এখন চূড়ান্ত করা হয়নি। তবে নায়ক হিসেবে শাহরিয়াজের সাথে কথা হচ্ছে। নায়িকা হিসেবে পরীমনি। আশা করছি কয়েকদিনের মধ্যে অভিনেতা-অভিনেত্রী সবাইকে চূড়ান্ত করবো’।
অপূর্ব-রানা পরিচালিত ‘পুড়ে যায় মন’ চলচ্চিত্রটির বর্তমানে এডিটিং এর কাজ চলছে। এতে অভিনয় করেছেন সাইমন ও পরিমনি। তাদের পরিচালনায় ‘ইনোসেন্ট লাভ’ ছবিটির কাজ সম্পূর্ণ হয়েছে। চলতি মাসে এটি সেন্সরে যাবার কথা রয়েছে।
জেআই





