‘চুমকি চলছে একা পথে, সঙ্গি হলে দোষ কি তাতে , গেয়ে রমনা মতালেন ক্লোজআপ ওয়ান তারকা রন্টি দাশ।আজ পহেলা বৈশাখে রমনা পার্কে পুলিশের সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ আয়োজিত অনুষ্ঠানে এমন বেশ কিছু গান পরিবেশন করা হয়।এতে পেশাদার শিল্পী ছাড়াও গান পরিবেশন করেন পুলিশের সদস্যরাও।
পুলিশের সদস্যরা সমবেত কণ্ঠে সঙ্গীত পরিবেশন করেন।‘আমরা সেই পুলিশ, জনতার সেবক আমরা’ সমবেত কণ্ঠে এই সঙ্গীতের মধ্যদিয়ে তাদের পরিবেশনা শুরু হয়। পরে পুলিশের সদস্যরা একের পর এক সঙ্গীত পরিবেশন করে রমনা মাতিয়ে তোলেন।এসময় শত শত দর্শক-স্রোতার হাত তালি ও চিৎকারে বৈশাখী উৎসবে নতুন আমেজ তৈরি হয়।
এরপর মঞ্চে আসেন ক্লোজআপ ওয়ান তারকা রন্টি দাশ। তার ‘চুমকি চলছে একা পথে, সঙ্গি হলে দোষ কি তাতে’সহ নানা জনপ্রিয় গানে গানে দর্শকদের মাতিয়ে তোলেন।
এরপর মঞ্চে আসার কথা রয়েছে জেমস, ফিডব্যাকসহ আরও বেশ কয়েকটি ব্যান্ড দল।
এআই





