চলতি বছরে এখন পর্যন্ত ব্যবসায়িক ভাবে আলোর মুখ দেখেনি কোন চলচ্চিত্র। প্রেক্ষাগৃহ মালিক থেকে দর্শকদের আশা ছিল  শাকিব খান-অপু বিশ্বাস অভিনীত চলচ্চিত্র 'দুই প্রথিবী' তাদের আশার প্রতিফলন ঘটাবে।

কিন্তু হয়েছে হিতে বিপরীত প্রথম দিন থেকেই সিনেমা হলে দর্শক টানতে ব্যর্থ হয়েছে শাকিব অপু অভিনীত চলচ্চিত্র দুই প্রথিবী। ছবি শাকিব খান অপু ছারাও অভিনয় করেছেন টিভি অভিনেত্রী অহনা।

চলতি বছর শাকিব খানের মাত্র দুটি ছবি মুক্তি পেয়েছে এর মধ্যে এই তো প্রেম এবং দুই প্রথিবী। দুটি ছবি পুরোন হওয়ায় দর্শক টানতে পারেনি বলে দাবী করেছেন প্রদর্শক সমিতির নেতারা।

তবে শাকিব খানের মতে রোজার আগে ছবিটি মুক্তিই নাকি ভরাডুবির মূল কারণ। 

ইআর