''কুইন'' এবার জনপ্রিয় বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতকে সত্যি সত্যি বলিউড এর ''কুইন'' বানিয়ে ছাড়লো ! ফিল্মফেয়ার থেকে শুরু করে সব অ্যাওয়ার্ডেই ছিল কঙ্গনা অভিনীত ''কুইন'' ছবিটির জয়জয়কার।
বাকি ছিল শুধু জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সেই জাতীয় চলচ্চিত্র পুরস্কারেও কঙ্গনার ''কুইন'' জিতেছে সেরা হিন্দি ছবির পুরস্কার, কিন্তু ''কুইন কঙ্গনা'' হয়েছেন পুরো ভারতের শ্রেষ্ঠ অভিনেত্রী!

এ প্রসঙ্গে তাত্ক্ষণিকভাবে কঙ্গনার কোনো প্রতিক্রিয়া জানা না গেলেও এটুকু জানা গেছে যে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পাবার কথা জানতে পেরে কঙ্গনা দারুণ আনন্দিত ও উত্তেজিত।

ইআর