প্রথম দর্শনেই বাজি জিতে নিয়েছে শহিদ-আলিয়া জুটির চলচ্চিত্র শানদার। মুক্তির তিন দিনের মাথায় সিনেমাটির ট্রেইলার দেখার অংক প্রায় তিন মিলিয়ানের ঘর ছুঁয়ে ফেলেছে। কমেডি ঘরনার লাভস্টোরি, ডেসটিনেশন অব ম্যারেজ নিয়ে এগিয়েছে শানদার-এর কাহিনি।

এই সিনেমায় বিয়ের পরিকল্পনাকারী জগজিন্দর যোগিন্দরের ভূমিকায় অভিনয় করছেন শহিদ। এতে আলিয়ার চরিত্রের নামও আলিয়া। স্টুডেন্ট অফ দ্য ইয়ার-এর পর শানদার-এ দ্বিতীয় বার বিকিনিতে দেখা যাবে আলিয়াকে। এছাড়া এই ছবিতে প্রথম বাবা পঙ্কজ কাপুরের সঙ্গে অভিনয় করছেন শাহিদ।

তৈরির শুরু থেকেই সিনেমাটি নিয়ে তৈরি হয় নানা জল্পনা। কারিনা নাকি আলিয়া শহিদের বিপরীতে হিট কোন নায়িকা। আর এই বিষয়ে মুখ খুললেন শহিদ। নায়কের কথায়, ‘আলিয়া ও কারিনার কোনো তুলনাই হয় না। দুজনেই ভিন্ন ধরণের, ভিন্ন স্বাদের ভাল সিনেমায় কাজ করেছেন এবং করছেন। সেদিক থেকে দেখলে দুজনেই ভাল অভিনেত্রী। কিন্তু বজরঙ্গি ভাইজানের অভিনেত্রীর সঙ্গে টক্কর দেওয়া এখনই সম্ভব নয় আলিয়ার পক্ষে’।

শহিদ বলেন, ‘আলিয়ার সঙ্গে কারিনার শুধু একটাই মিল জব উই মেট এবং শানদার দুটোই প্রেমের ছবি, দুজনেই এই দুটি ছবিতে আমার বিপরীতে কাজ করেছেন’।

এদিকে আলিয়া, কারিনা এবং শহিদ একসঙ্গে কাজ করতে চলেছেন উড়তা পঞ্জাব ছবিতে। শহিদ-করিনার সম্পর্কে ভাঙনের পর এটাই তাদের প্রথম সিনেমা। যদিও এতে শহিদ-কারিনা কেউ কারও সঙ্গে স্ক্রিন স্পেস ভাগ করে নেবেন না।

দেখুন : শানদার সিনেমার ট্রেইলার


এমআর