এক সাথে দেখার সুযোগ এলো বলিউডের সবচেয়ে জনপ্রিয় তিন খান- শাহরুখ, সালমান ও আমিরকে। সর্বশেষ তাদের এক সাথে দেখা গিয়েছিল রজত শর্মার ‘আপ কি আদালত’-এর ২১ বছর পূর্তি অনুষ্ঠানে।
তবে কোনো ছবিতে নয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে সাড়া দিলেই তিন খানকে এক সঙ্গে দেখা যাবে। নরেন্দ্র মোদি সরকারের দুই বছর পূর্তি উপলক্ষে নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে তাদের আমন্ত্রণ করা হয়েছে।
আগামী ২৬ মে ‘জারা মুসকুরা দো’ শিরোনামে ৮ ঘণ্টাব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এ অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে আরেক বলিউড আইকন অমিতাভ বচ্চনকে ভাবা হচ্ছে বলে সরকারি সূত্রে জানা যায়। দূরদর্শনের মাধ্যমে দেশব্যাপী এটি প্রচারিত হবে।
এমআইএস





