বিটিভির ৫২ বছর পূর্তি হলো ২৫ ডিসেম্বর। এদিন বিটিভি ৫৩ বছরে পা দিয়েছে। এ উপলক্ষে চ্যানেল আই প্রতিবারের মতো এবাও আয়োজন করে ভিন্নধর্মী অনুষ্ঠানের। চ্যানেল আই প্রাঙ্গণ চেতনা চত্বরে আয়োজিত ‘গানে গানে সকাল শুরু’ অনুষ্ঠানে যোগ দিতে রোববার সকাল থেকে উপস্থিত হয়েছিলেন বিটিভির প্রবীণ শিল্পী ও কলাকূশলীরা।

এ পর্বে গান গেয়েছেন রেজওয়ানা চৌধুরী বন্যা। গান পরিবেশনের পাশাপাশি বিটিভির শুরু থেকে কাজ করা শিল্পী ও কলাকূশলীরা স্মৃতিচারণ করেন অনুষ্ঠানে এসে।

btv-ineer2অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য সচিব মুর্তজা আহমেদ, বিটিভির মহাপরিচালক হারুন রশীদ, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, প্রকৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চ্যানেল আইয়ের পরিচালক মুকিত মজুমদার বাবু, বিটিভির সাবেক মহাপরিচালক সৈয়দ সালাহউদ্দিন জাকী, বরেণ্য অভিনেতা সৈয়দ হাসান ইমাম, মিনারা জামান, ড. এনামুল হক, আতাউর রহমান, সুবর্ণা মুস্তাফা, আফজাল হোসন, বরেণ্য সঙ্গীতশিল্পী খালিদ হোসেন, আজাদ রহমান, ইন্দ্রোমোহন রাজবংশী, মোস্তফা জামান আব্বাসী, টিভি ব্যক্তিত্ব আলী ইমাম, বরকত উল্লাহ, মহিউদ্দিন ফারুক, কামাল লোহানী, আবদুল মান্নান, আনোয়ারা সৈয়দ হক, সম্পাদক আবেদ খান, আবদুন নূর তুষার-সহ সাংস্কৃতিক অঙ্গণের গুণীশিল্পীরা।

১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর তৎকালীন ঢাকা শহরের ডিআইটি ভবনের নিচতলায় এনইসি (নিপ্পন ইলেকট্রিক কোম্পানি) জাপানের সহায়তায় বাংলাদেশ টেলিভিশন বা বিটিভির যাত্রা। 

btv-ineer১৯৬৭ সালে টেলিভিশন করপোরেশন ও স্বাধীনতা-উত্তর ১৯৭২ সালে রাষ্ট্রপতির আদেশে সরকারি গণমাধ্যমে রূপান্তরিত হয় বিটিভি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে আধুনিক প্রযুক্তি সংযুক্ত করে ১৯৭৫ সালের ৯ ফেব্রুয়ারি ডিআইটির ক্ষুদ্র পরিসর থেকে রামপুরার বৃহত্তর পরিমণ্ডলে টেলিভিশন কেন্দ্র স্থানান্তর করা হয়। এরপর ১৯৮০ সালে দর্শকদের রঙিন পর্দা উপহার দেওয়ার মাধ্যমে নতুন যুগে পা রাখে বিটিভি। এখন বিটিভি ওয়ার্ল্ড এর মাধ্যমে দেশের বাইরেও নেটওয়ার্ক বিস্তৃত হয়েছে।

জারিফ