র‌্যাম্প শোতে অংশ নিতে বলিউড অভিনয় শিল্পী সোহা আলী খান এখন ঢাকায়। আজ বৃহস্পতিবার রাতে হোটেল র‌্যাডিসনের ওয়াটার গার্ডেনে আয়োজিত ‘পন্ডস প্রেজেন্টস দ্য লাস্টট্রস রানওয়ে’ শিরোনামের ফ্যাশন শোয়ে এই তারকা ক্যাটওয়াক করবেন।

আয়োজক প্রতিষ্ঠান ইনফিনিটির চেয়ারম্যান কারিশমা খান বলেন, 'গত দুই বছর ধরে রানওয়ে শিরোনামে আমরা এই আয়োজন করছি। এটা মূলত করছি ডিজাইনারদের জন্য প্ল্যাটফর্ম তৈরি করার জন্য। এতে দেশের জনপ্রিয় মডেলদের পাশাপাশি দেশের বাইরের মডেলরাও অংশ নেন। আর এবারের অনুষ্ঠানে ডিজাইনারদের উৎসাহ দেওয়ার জন্যই সোহা আলীকে আমরা আমন্ত্রণ জানিয়েছি।'

জানা গেছে, অনুষ্ঠান শেষে শুক্রবার সকালেই সোহা ঢাকা ছেড়ে যাবেন।

ঢাকা, ১৯ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই