সানি লিওন। নামটাই যথেষ্ট। বড়পর্দায় বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন সানি। ছবি হিট না হলেও বেশ প্রশংসা অর্জন করেছেন তিনি। আর এবার হতে চলেছে ষোলো কলা পূর্ণ। কারণ, এবার তাঁকে দেখা যাবে ছোটপর্দার একটি জনপ্রিয় ধারাবাহিকে।
এন্ড টিভির জনপ্রিয় ধারাবাহিক ‘ভাবিজি ঘর পর হ্যায়’-তে অভিনয় করত চলেছেন সানি। ইতিমধ্যেই তিনি শ্যুটিংও শুরু করে দিয়েছেন। ধারাবাহিকের ঘটনা অনুসারে সানি এন্ট্রি নেবেন সেই পাড়ায়, যেখানে থাকেন এই ধারাবাহিকের মূল চরিত্ররা অর্থাৎ বিভূতি(আসিফ শেইখ), অনিতা(সৌমিয়া টনডন), অঙ্গুরী(শুভাঙ্গী আত্রে) এবং মনমোহন (রোহিতাশ্ব গৌড়)।
জানা গিয়েছে, ধারাবাহিকে সানির চরিত্রটি এন্ট্রি নেবে একজন পরিচালকের সঙ্গে যাঁরা ছবির নায়কের খোঁজে রয়েছেন। এবার ভাবীজি এবং তাঁর প্রতিবেশীদের সঙ্গে দেখা হওয়ার পরে কী ঘটে, সেটাই এখন দেখার। ছবির নায়ককে কি এই পাড়া থেকেই খুঁজে পাওয়া যাবে? আর সেখানে ভাবিজি ওরফে অনিতারই বা কী ভূমিকা থাকবে? সে সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে আর কিছুদিনের মধ্যেই।
সানির সঙ্গে শ্যুটিং নিয়ে উচ্ছ্বসিত গোটা ইউনিটই। ধারাবাহিকের অঙ্গুরী তথা শুভাঙ্গীর কথায়, সানি লিওনের সঙ্গে কাজ করে তাঁরা ভীষণই আপ্লুত। সানি অভিনয়টা কেমন করবেন আর ধারাবাহিকে তাঁকে কতখানি আকর্ষণীয় লাগবে, এখন সেটাই দেখার।
জেড





