‘দলিল’ নামের নতুন ছবির ঘোষণা দিয়েছিলেন নির্মাতা ছটকু আহমেদ। নায়ক ও নায়িকা প্রস্তুত থাকায় ১৬ জুন ছবিটির শুটিং শুরুর কথা ছিল।

কিন্তু ঘোষিত তারিখে শুরু হয়নি ছবিটির শুটিং। একদিন পর শোনা গেল আরেক কথা। ছবিটির নায়ক হিসেবে কাজী মারুফ থাকলেও নায়িকা পরিবর্তন হচ্ছে।

প্রথমদিকে নায়িকা হিসেবে টিভি অভিনেত্রী তানিয়া বৃষ্টিকে চুক্তিবদ্ধ করা হলেও এখন তার স্থলাভিষিক্ত হচ্ছেন অভিনেত্রী জাকিয়া বারি মম।

তবে এখনও এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসেনি পরিচালকের পক্ষ থেকে। নির্মাতা শুধু জানিয়েছেন, ১৬ তারিখ শুটিং শুরুর চেষ্টা করলেও সেটি সম্ভব হয়নি। কারণ নায়িকা পরিবর্তন হচ্ছে ছবিটির।

এ ক্ষেত্রে তানিয়া বৃষ্টির পরিবর্তে মমকে নেয়ার পরিকল্পনা হচ্ছে। দু’-একদিনের মধ্যেই মমকে ছবিটির জন্য চুক্তিবদ্ধ করা হবে।

তবে কি কারণে তানিয়া বৃষ্টিকে বাদ দিয়ে মমকে নেয়া হয়েছে সে বিষয়ে কোনো তথ্যই জানানো হয়নি।

এমআইএস