মানহানির একটি মামলায় ২০০৮ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার ও মডেল-অভিনেত্রী মৌনিতা খান ঈশানার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

আদালতের সমন পেয়ে হাজির না হওয়ায় এ গ্রেফতারি পরোয়ানা জারির এ নির্দেশ দেন ঢাকার মহানগর হাকিম মেহের নিগার সৃচনা।

প্রযোজক অভিনেতা প্রেম গত ৩ ফেব্রুয়ারি মৌনিতা খান ঈশানা বিরুদ্ধে আদালতে এ মামলাটি দায়ের করেন।

আদালত মামলাটি গ্রহণ করে আসামি ঈশানাকে ২২ মার্চ আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন। কিন্তু আজ ঈশানা আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আদেশ দেন আদালত।

মামলার অভিযোগে বাদি উল্লেখ করেন যে, শুটিং সেটে তার অনুপস্থিতে ঈশানা তাকে গালাগালি করেন।

সেই সাথে তার নিজস্ব ফেসবুকে একটি মানহানিকর স্ট্যাটাস পোস্ট করেন। পরে ঈশানার বন্ধুরা তাতে নানাবিধ বাজে কমেন্ট করেন।

এতে বাদির সুনামহানি, সামাজিক ও আর্থিকভাবে এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করেন মামলার বাদী প্রেম।

এসএম