ভারতীয় বাংলা চ্যানেল জি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো দাদাগিরিতে দেখা যাবে বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসানকে।
জয়ার পর্বটি প্রচার হবে আজ মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১০টায়। এই পর্বের দৃশ্যধারণ করা হয়েছে বিমানে। ভারতের পার্পল মুভি টাউনে কৃত্রিমভাবে তৈরি প্লেনের সেটে এর শুটিং হয়েছে। দাদাগিরির এই পর্বে জয়ার পাশাপাশি অংশ নেবেন পশ্চিমবঙ্গের আরো কয়েকজন তারকা।
সৌরভ গাঙ্গুলীর সঞ্চালনায় ‘দাদাগিরি’অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী জয়া আহসানের পাশাপাশি আরো কয়েকজন তারকা প্রতিযোগি থাকবেন।
জয়া জানান, বুদ্ধির খেলায় অংশ নিতে ভালোই লাগে। তবে সঠিক জবাব দেয়াতেই সবচেয়ে আনন্দ।
এফএফ





