আবারও আসছেন ফাহমিদা নবী। বহুদিনের নীরবতা ভেঙ্গে এবার সরব হলেন পথশিশু দিবসের গানে।
জনপ্রিয় সংগীতশিল্পী ফাহমিদা নবী শিশু নির্যাতনের বিরুদ্ধে গেয়েছেন সচেতনামূলক গান। যার কথাগুলো হলো এমন- ‘সুন্দ্রাটিকি থেইকা মাদাইয়া/ লজ্জা ঢাকবা কি দিয়া/ নাগপুর থেকে নাইজেরিয়া/ করাচি থেকে ক্যালিফোর্নিয়া/ লজ্জা ঢাকবা কি দিয়া মানুষ/ লজ্জা ঢাকবা কি দিয়া’। এতে তার সঙ্গে গেয়েছেন আরও দু’জন শিল্পী। তারা হলেন- পাপী মনা ও হাসান আহমেদ।
আন্তর্জাতিক পথ শিশু দিবস উপলক্ষে তৈরি হচ্ছে একটি অ্যালবাম। সেখানেই থাকবে এ গানটি। তিন শিল্পীর পাশাপাশি গানটিতে কণ্ঠ দিয়েছে কয়েজন শিশু। হাসান আহমেদ ও পাপী মনার কথায় এতে সুর ও সংগীত আয়োজন করেছেন ফোয়াদ নাসের বাবু।
বিশ্ব পথশিশু দিবসে অর্থাৎ, ১২ এপ্রিল প্রকাশ হবে ‘ছোটরাও বড় কিছু হও’ নামের অ্যালবামটি।
এমআইএস।





