বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দীপিকার ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওটি ‘পাঠান’ সিনেমা রিলিজ করার আগে শুট করা হয়েছিল।

শাহরুখ-দীপিকার সর্বশেষ ‘পাঠান’ সিনেমার জন্য হওয়া একটি অনুষ্ঠানে বলিউড কিং তার বাম হাতে একটি নীল রঙের ঘড়ি পরেছেন যেটি দেখতে অসাধারণ সুন্দর লাগছিল।

পোস্টটিতে অনেকেই জানতে চান ঘড়িটি কোন ব্র্যান্ডের এবং এর দাম কতো।

এক কমেন্টের উত্তরে দীপিকা জানান, ‘এটি অডেমাস পিগুএট ব্র্যান্ডের ঘড়ি যার বাজার মূল্য ৪ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় যা ৫ কোটি টাকা।’

স্টাইলিস্ট সুপারস্টার শাহরুখ খানের ক্ষেত্রে বিষয়টি নতুন কিছু নয়। স্টাইল ও গেটআপ নিয়ে সব সময়ই সচেতন তিনি। এখন পর্যন্ত এই অভিনেতার সবচেয়ে মূল্যবান সম্পদ হলো তার সমুদ্রের বাড়ি ‘মান্নাত’। বর্তমান এর বাজার মূল্য প্রায় ২০০ কোটি রুপি।

এন