দেশের সিনেপ্লেক্সে সিনেমাটি দর্শক টানলেও সিঙ্গেল স্কিনে সিনেমাটি তেমন ভালো যাচ্ছে না বলে জানিয়েছে সিনেমা হল মালিকরা।

আর বলিউডভিত্তিক প্রভাবশালী পোর্টাল বলিউড হাঙ্গামা এক বিশেষ প্রতিবেদনে জানাচ্ছে, মুক্তির প্রথম দিনে বাংলাদেশের বক্স অফিস থেকে ‘পাঠান’ সংগ্রহ করেছে ২৫ লাখ টাকা (গ্রস)।

পরিবেশক সত্যদীপ সাহা যিনি বাংলাদেশে ‘পাঠান’ মুক্তি দিয়েছেন তিনি গণমাধ্যমটির কাছে দাবি করেছেন, ‘মুক্তির প্রথমদিনের এই আয় দুর্দান্ত এবং এটি বছরের (বাংলাদেশের) সবচেয়ে বড়।’

২৫ জানুয়ারি মুক্তির পর বক্স অফিসে ঝড় তোলে ‘পাঠান’। পরে সিনেমাটি অ্যামাজন প্রাইমেও এসেছে।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটিতে শাহরুখ খান ছাড়াও দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানাসহ অনেকে আছেন।

এনএইচ