চলতি পবিত্র রমজান মাসেও দেশের অনেক জায়গায় কেজি মাপে তরমুজ বিক্রি হচ্ছে। ফলে একটি তরমুজের দাম স্বাভাবিকের চেয়ে অনেক বেশি পড়ছে।
যা স্বল্প এবং নিম্ন আয়ের মানুষদের সামর্থ্যের বাইরে। ইচ্ছা থাকলেও টাকার অভাবে অনেক রোজাদারও ইফতারে তরমুজ মুখে দিতে পারছেন না।
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক ওমর সানী কেজি মাপে এভাবে তরমুজ বিক্রি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। নিজের ফেসবুক পেইজে এই ক্ষোভ প্রকাশ করেন ‘কুলি’ খ্যাত নায়ক।

কেজি মাপে তরমুজ বিক্রি নিয়ে ক্ষুব্ধ ওমর সানী ফেসবুকে লেখেন, ‘ফেরাউনের প্রথম ব্যবসা ছিলো তরমুজের ব্যবসা। ফেরাউন তরমুজ পিস হিসেবে কিনে এনে দাঁড়ি-পাল্লায় মেপে বিক্রি করতেন। মেপে অনেক দামে বিক্রি করার কারণে, সেই সময় সাধারণ মানুষ তরমুজ কিনে খেতে পারতেন না।
আজ থেকে তিন হাজার বছর আগে ফেরাউন ঠিকই মারা গিয়েছে। কিন্তু ফেরাউনের কিছু বংশধর বাংলাদেশ এখনো আছে। তারা রমজান আসলে সকল ধরণের পণ্যসামগ্রীর দাম বাড়িয়ে দেয়। আল্লাহ এদের হেদায়েত দান করুন।’
তিনি এভাবে তরমুজ না কেনার প্রতিজ্ঞা করেছেন জানিয়ে আরও লেখেন, আমরা কেজি দরে তরমুজ কিনব না, আমি প্রতিজ্ঞা করেছি। আপনি?
এইচএন





