আজ ঢাকাই সিনেমার রাজকুমার নায়ক সালমান শাহর ৪৭তম জন্মদিন। তিনি বেঁচে থাকলে আজকের এই দিনটির প্রথম প্রহরের রঙ হতো অন্যরকম।

আজ জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ’র জন্মদিন। ১৯৭১ সালের আজকের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন তিনি। দর্শকপ্রিয়তার শীর্ষে থেকে সালমান শাহ ঢাকাই চলচ্চিত্রকে সুদিন উপহার দিয়েছিলেন।

বাংলাদেশের চলচ্চিত্র ভুবনের এই কিংবদন্তি অভিনেতা খুবই অল্প সময় রাজত্ব করেছিলেন। অভিনয় করেছেন মাত্র ২৭টি চলচ্চিত্রে। তার সাবলীল অভিনয় নৈপুণ্যে জয় করেছিলেন কোটি মানুষের ভালোবাসা। হয়ে উঠেছিলেন বাংলাদেশের সিনেমা জগতের এক নম্বর নায়ক।
দর্শকপ্রিয় এই নায়ক মারা যান ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর।

বিভিন্ন সময়ে তার মৃত্যুর বিষয়ে আলোচনা সমালোচনা হলেও ভক্তরা আজও জানতে পারেনি কেন তাদের প্রিয় নায়ক জীবনকে ছুটি দিয়ে বিদায় নিয়েছিল।
জেড