তবে এবার অভিনয় থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এ টেলি তারকা।
এক সাক্ষাৎকারে নিজের সেই সিদ্ধান্তের কথা জানালেন তারকা। অভিনেত্রী জানান, মাতৃত্বকালীন এই সময়টা ভীষণ ভাবে উপভোগ করছেন তিনি। তাই এবার আর অভিনেত্রী নয় বরং একজন স্ত্রী এবং মা হিসাবে বাঁচতে চান।
অভিনেত্রী আরও বলেন, হ্যাঁ আমি সংসার করতে ভালোবাসি। গৃহবধূ হয়ে কাটাতে আপত্তি নেই। তবে একেবারেই যে কোনদিনও অভিনয়ে ফিরব না, সেটাও ঠিক না।
প্রসঙ্গত, সহ-অভিনেতা শোয়েব ইব্রাহিমের সঙ্গে ২০১৮ সালে সংসার শুরু করেন দীপিকা। বিয়ের পর ‘বিগ বস ১২’-তে অংশগ্রহণ করেন। এরপর ২০২০ সালে ‘কাহা হম কাহা তুম’ ধারাবাহিকে অভিনয় করেন অভিনেত্রী। তারপর আর টেলিভিশনে দেখা যায়নি এ তারকাকে।
এন





