নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রংপুরের বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর পক্ষ থেকে বৃহস্পতিবার (১ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১১ কেভি সার্কিট হাউস ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ সময় বৈদ্যুতিক লাইনের কাছাকাছি থাকা গাছের ডালপালা কর্তনসহ প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। কাজ চলাকালে সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে।

নেসকো কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে এ কার্যক্রম নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ।

এস