শুক্রবার (২ অক্টোবর) আল-জাজিরার ইরান যুদ্ধের লাইভ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানোর পাশাপাশি হরমুজ প্রণালিতে ট্যাংকারে হামলার ঘটনা অঞ্চলটির চলমান উত্তেজনাকে আরও সামনে নিয়ে এসেছে।
সাম্প্রতিক সময়ে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা বাড়ছে। মার্কিন বাহিনী এরই মধ্যে অতিরিক্ত সেনা ও নৌযান মধ্যপ্রাচ্যের দিকে পাঠাচ্ছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।
এদিকে হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে হামলার ঘটনাও ঘটেছে। তবে ওই ট্যাংকারে হামলার জন্য কারা দায়ী, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। সম্প্রতি ওই নৌপথে একাধিক তেলবাহী ট্যাংকারে অজ্ঞাত প্রজেক্টাইল আঘাত হানার খবরও প্রকাশিত হয়েছে।
হরমুজ প্রণালি বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথগুলোর একটি। ফলে সেখানে সামরিক উত্তেজনা বা জাহাজ চলাচলে কোনো ধরনের বিঘ্ন তৈরি হলে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও এর প্রভাব পড়ার আশঙ্কা থাকে।
আল-জাজিরার ভাষ্য অনুযায়ী, এসব ঘটনা ইরানকে ঘিরে চলমান যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধের সর্বশেষ পরিস্থিতির অংশ।
এস











