বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকালে সংবাদমাধ্যমের কাছে এ প্রসঙ্গে কথা বলেন অভিনেত্রী তৃণা সাহা।

তৃণা সাহা জানান, এদিন সকালে তিনি একটা ফোন পান। যেখানে বলা হয়, এক ব্যক্তি তার নাম করে ১২ হাজার টাকার ওপর লোন নিয়েছে। এবং ইমার্জেন্সি নম্বর হিসেবে তার ফোন নম্বর ‍দিয়েছে।

যে ব্যক্তির কাছ থেকে লোন নেওয়া হয়েছে ওই ব্যক্তি তৃণাকে হুমকি দিয়ে বলে, ধার নেওয়া টাকা শোধ না করলে তার আপত্তিকর ছবি ফেসবুকে ভাইরাল করে দেওয়া হবে।

তৃণা অভিযোগ করে এ প্রসঙ্গে বলেন, কীভাবে তার ব্যক্তিগত নম্বর এভাবে ছড়িয়েছে বা কে লোন নিয়েছে, কার কাছ থেকে টাকা ধার নেওয়া হয়েছে, কাউকেই চেনেন না তিনি। কোনোদিন নামও শোনেননি।

আমি কখনোই চাই না, কারো আপত্তিকর ছবি ছড়িয়ে পড়ুক জানিয়ে তৃণা বলেন, থানায় অভিযোগ দায়ের করব। আপাতত নম্বরটা ব্লক করেছি। আপনাদেরও বলব একটু সতর্ক থাকুন।

প্রসঙ্গত, বর্তমানে ‘বালিঝড়’- ধারাবাহিকের শুটে ব্যস্ত তৃণা সাহা। দীর্ঘ বিরতির পর ফের ছোট পরদায় ফিরেছেন এ অভিনেত্রী।

‘খড়কুটো’র সৌগুন জুটি কামব্যাক করেছে আবার। অর্থাৎ তৃণার সঙ্গে দেখা যাবে কৌশিক রায়। ‘ধুলোকণা’-খ্যাত ইন্দ্রাশিস রায়ও সঙ্গে আছেন।

এন