ঢাকার সিদ্ধেশ্বরী গার্লস স্কুল এ্যান্ড কলেজ পড়াশোনা শেষ করে স্টামফোর্ড ইউনিভার্সিটি থেকে মার্কেটিং এ বিবিএ করেছেন তিনি। পড়াশোনার ফাঁকে শোবিজাঙ্গনে জনপ্রিয়তা অর্জন করে এখন আলোচিত মডেল অভিনেত্রী সে। আর কেউ নয় তিনি হলেন জনপ্রিয় মডেল অভিনেত্রী এ্যানি খান। বেশ কয়েকটি বিজ্ঞাপনে কাজ করে আলোচনায় এসেছেন তিনি।

এবার এ্যানি খান কাজ করতে যাচ্ছেন আরও একটি নতুন টিভি বিজ্ঞাপনে। এতে সাব্বিরের সঙ্গে রোমান্টিক ভঙ্গিমায় দেখা যাবে এ্যানি খানকে।

আনিসুজ্জামান আনিস পরিচালিত নতুন ওই বিজ্ঞাপনটি হলো ”মিল্লাত প্রেয়সী পাউডার” এর। এরইমধ্যে বিজ্ঞাপনটির ফটোশুট এর কাজ শেষ করেছেন এ্যানি। বিজ্ঞাপনটিতে এ্যানির বিপরীতে রয়েছেন ছোট পর্দার আরেক প্রিয় মুখ সাব্বির।

এ্যানি খান বলেন, এর আগে আমি মিল্লাত নিম টুথপাউডারের টিভি বিজ্ঞাপনে কাজ করেছি। তারই ধারাবাহিকতায় এবার কাজ করতে যাচ্ছি মিল্লাত প্রেয়সী পাউডারের।

নতুন এই বিজ্ঞাপনটির থিমটি বেশ রোমান্টিক ধরনের। আশা করছি বিজ্ঞাপনটি দর্শকদের কাছে ভালো লাগবে।

এমকে