'বালিকা বধু' খ্যাত অভিনেত্রী প্রত্যুষা ব্যানার্জির আত্মহত্যার ঘটনার এখনো দুই মাসও হয় নি।
শোনা যায় দীর্ঘদিন ধরে বয়ফ্রেন্ড রাহুল রাজ সিং এর সঙ্গে বিভিন্ন কারণে মনোমালিন্য হওয়ায় আত্মহত্যার সিদ্ধান্ত নেন প্রত্যুষা | প্রত্যুষার মৃত্যুতে তার প্রেমিক রাহুল নাকি এতটাই শোকাহত হন যে হাসপাতালে ভর্তি করতে হয় তাকে |
কিন্তু এর মধ্যেই প্রত্যুষাকে ভুলে অন্য মহিলার সঙ্গে প্রেম করছেন রাহুল | অন্তত মুম্বাইয়ের একটা জনপ্রিয় ওয়েবসাইট এমনটাই দাবি করছে | ওই ওয়েবসাইটের খবর অনুযায়ী রবিবার গভীর রাত্রে রাহুলকে একজন অজ্ঞাতপরিচয় মহিলার সঙ্গে জুহুর একটা জনপ্রিয় পাবে নাচতে দেখা গেছে | অবশ্য তারা যেভাবে ঘনিষ্ঠ অবস্থায় নাচছিলেন তাতে সহজেই তাদের মধ্যকার সম্পর্ক আন্দাজ করা যায় |
প্রত্যুষার আত্মহত্যার পর একটা সাক্ষাৎকারে রাহুল জানিয়েছিলেন‚ সে নাকি রাতে ঘুমোতে পারছে না | এতদিনে বোঝা গেল রাতে উনি কেন ঘুমোতে পারেন না | না‚ প্রত্যুষার মৃত্যু শোকে নয়‚ অন্য কারণে জেগে থাকেন উনি।
এমআইএস





