সমবয়সী বা বয়সে ছোট— বলিউডে সমসাময়িক প্রায় সব নায়িকার সঙ্গে অভিনয় করেছেন শাহরুখ খান। এ বার টিনএজ আলিয়া ভাটের সঙ্গে জুটি বাঁধছেন তিনি। পরিচালকের আসনে থাকবেন ‘ইংলিশ ভিংলিশ’খ্যাত গৌরি সিন্ধে। বহু দিনের বন্ধু করণ জোহরের সঙ্গে যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করবেন শাহরুখ।
সম্প্রতি করণের অফিসে গিয়েছিলেন বলিউড বাদশা। তখনই সবাই ভেবে নিয়েছেন নতুন ঘোষণা আসতে যাচ্ছে শিগগির। আর তা-ই সত্যি হল। করণের অফিস থেকে টুইটারের মাধ্যমে এ খবর জানানো হয়। তবে নতুন সিনেমার বিষয়ে বেশি কিছু এখনই বলতে নারাজ প্রযোজক বা অভিনেতা।
অন্যদিকে এটি হবে করণ জোহরের ধর্ম প্রডাকশনের ব্যানারে আলিয়ার চতুর্থ সিনেমা। এ ব্যানারের আলোচিত সিনেমা ‘স্টুডেন্টস অব দ্য ইয়ার’দিয়ে বলিউডে আলিয়ার অভিষেক। মুক্তির অপেক্ষায় আছে একই ব্যানারের ‘শানদার’ও ‘কাপুর এ্যান্ড সনস্’। এবার শাহরুখের সঙ্গে ভাট কন্যার রসায়ন দেখার অপেক্ষায় রয়েছেন সিনেপ্রেমীরা। সূত্র : আনন্দবাজার।
কেএইচ





