স্বরচিত্রের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আবৃত্তি উৎসব ও স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় পর্যায়ে উন্মুক্ত আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

আগামী ১০ জুন বিকেল সাড়ে ৪টায় সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর উৎসবের উদ্বোধন করবেন।

পাঁচদিনের এ আয়োজন চলবে ১৪ জুন পর্যন্ত। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৯টা থাকবে বরেণ্য আবৃত্তিশিল্পী ও অংশ গ্রহণকারীদের পরিবেশনা।

সংগঠনের প্রতিষ্ঠাতা মাহিদুল ইসলাম জানান, অংশগ্রহণকারীর যেকোনো কবির একটি কবিতা বা ছড়া আবৃত্তি করার সুযোগ থাকবে। প্রতিযোগীদের সবাইকে সনদপত্র এবং প্রথম দশজনকে পুরস্কার দেয়া হবে।

মোট ৬টি বিভাগে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, এর মধ্যে ১ম থেকে ২য় শ্রেণীর ছাত্র-ছাত্রীদের ১০ তারিখ; ৩য় থেকে ৫ম ১০ তারিখ; ৬ষ্ঠ থেকে ৭ম ১৩ তারিখ; ৮ম থেকে ১০ম ১৩ তারিখ; একাদশ ও দ্বাদশ ১৪ তারিখ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রতিযোগিতা হবে ১১ তারিখ অর্থাৎ দ্বিতীয় দিন।

আগামী ৯ তারিখ অর্থাৎ মঙ্গলবারের মধ্যে নির্ধারিত নিবন্ধন ফরমে সকল প্রতিযোগীকে আবেদন করতে হবে।

একাদশ, দ্বাদশ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রতিযোগীকে ১০০ টাকা প্রদান সাপেক্ষে আবেদন করতে হবে। আবেদন ফরম পাওয়া যাবে স্বরচিত্র, ৩য় তলা, ১২১ আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা এ ঠিকানায়।

বিস্তারিত জানতে ০১১৯১-৫৬৯৫৩৮, ০১৬৭৪-৯৩৪২৪৮, ০১৫৫৮-০২১৪২৮, ০১৭১৫-১৮৫৩৫৫ নম্বরগুলোতে।

এমএ