ইশতিয়াক আহমেদ রুমেলের নির্দেশনায় নতুন নাটকে অভিয়ন করেছেন মোশারফ করিম। নাম ‘কাউয়া’। এর আগে একই পরিচালকের ‘ঠুয়া’ নাটকে অভিনয় করে বেশ আলোচিত হয়েছিলেন মোশারফ করিম। সেই ধারাবাহিকতা বজায় রেখেই নির্মাণ হয়েছে কাউয়া। এই নাটকে আরো অভিনয় করেছেন, রিচি সোলায়মান, আনোয়ার প্রমুখ।
গত ৬ জুন রাজধানীর আজিমপুর ও উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে।
মোশারফ করিম বলেন, ‘ঠুয়া’ নাটকের দীর্ঘদিন পর রুমেলের সাথে কাজ করা হলো। আমার কাছে গল্পটা খুবই ভালো লেগেছে। অবশ্য রুমেলের কাহিনীচিত্র আলাদাভাবে বলারও প্রয়োজন পড়ে না। আমার সাধ্যচেষ্টাই করেছি, কেমন হয়েছে সেটা দর্শক বলবেন।

নাটকটি ঈদ উপলক্ষে বাংলাভিশনে প্রচার হবে।

নাটকের গল্পে দেখা যাবে, ‘এক যুবকের ভিন্ন মাত্রার প্রেম কাহিনী। যুবকটি একটি মেয়েকে ভীষণভাবে ভালোবাসে। প্রতিদিনই বলতে চায় মেয়েটিকে ভালোবাসার কথা বলবে কিন্তু তা আর হয়ে ওঠে না। এক দিন বলেই ফেলে তার অনাকাক্ষিত ভালোবাসার কথা। মেয়েটিও তার প্রেমে সারা দিয়ে ফেলে। পরদিন ঘটে যায় অন্য ঘটনা। মেয়েটি হঠাৎ করে কোনো কারণ ছাড়াই তার প্রেম প্রত্যাখ্যান করে নেই।

 

এমএ