স্কুলছাত্রীদের গোপনাঙ্গ দেখানোর অভিযোগে ভারতের এক অভিনেতাকে কারাগারে পাঠানো হয়েছে। তবে ছাত্রীদের অভিযোগ অস্বীকার করেছেন মালায়লম ছবির অভিনেতা শ্রীজিত রবি।

এবেলা বলছে, অভিনেতা হিসেবে তাকে অনেকেই চেনেন। তার নামও রয়েছে। নামজাদা হয়েও তিনি কীভাবে যে এই কাজটা করতে পারলেন, তা নিয়ে সবারই প্রবল কৌতূহল। তৈরি হয়েছে বিতর্কও।

ঘটনা হল, যা করেছেন তার জন্য শ্রীঘর যেতে হয়েছে এই অভিনেতাকে। যদিও অভিযোগ পুরোদস্তুর অস্বীকার করেছেন এই অভিনেতা।

কেরালার একটি স্কুলের কয়েকজন ছাত্রী তার বিরুদ্ধে অভব্য আচরণের অভিযোগ এনেছে।

এবেলা বলছে, শ্রীজিত রবি ছাত্রীদের উদ্দেশ্য করে নিজের গোপনাঙ্গও দেখিয়েছেন বলে পুলিশকে জানিয়েছে ছাত্রীরা। ছাত্রীদের কাছ থেকে এ অভিযোগ শোনার পরে পুলিশ গ্রেফতার করেছে কেরালার এই অভিনেতাকে।

এসএ