ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী বন্যা মির্জাকে নাটকেই বেশি দেখা যায়। এর পাশাপাশি গল্প পছন্দ হলে এবং শিডিউল মেলাতে পারলে চলচ্চিত্রেও অভিনয় করেন তিনি। এরই ধারাবাহিকতায় এবার নতুন একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন এই তারকা অভিনেত্রী। হাসিবুর রেজা পরিচালিত ছবিটির নাম সত্তা।
গতকাল শুক্রবার থেকে ঢাকার পাশে হোতাপাড়ার খতিব খামারবাড়িতে ছবির শুটিংয়ে অংশ নিচ্ছেন বন্যা।
ছবিটিতে অভিনয় প্রসঙ্গে বন্যা বলেন, আমি সাধারণত ধারাবাহিক নাটকের অভিনয় নিয়েই ব্যস্ত থাকি। এর ফাঁকে ভালো গল্পের ছবির প্রস্তাব পেলে কাজ করি। সত্তা ছবির গল্পটা খুব ভালো লেগেছে আমার। তাই রাজি হয়ে গেলাম।
ছবিতে রূপা নামে আহমেদ রুবেলের স্ত্রীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বন্যাকে। কিছুদিন আগে বন্যা অভিনিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি হেডমাস্টার মুক্তি পায়। এতে তার অভিনয় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
ঢাকা, ১৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





