স্বপ্নের বাড়ি বানাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া। মুম্বইয়ের ভারসোভায় তৈরি হচ্ছে সেই ইমারত। জানা গিয়েছে, নায়িকার সেই বাড়ি তৈরি করতে খরচ পড়ছে ১০০ কোটি টাকারও বেশি!

তা হবেই না কেন! ফোবস লিস্টে প্রথম ভারতীয় অভিনেত্রী হিসাবে উঠেছে প্রিয়াঙ্কা চোপড়ার নাম। শুধু তাই নয় বিশ্ব টেলি-দুনিয়ায় সবথেকে বেশি পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী তিনি।

‘কোয়ান্টিকো’ দিয়ে হলিউডের পা রেখেছিলেন তিনি। তারপর আর ঘুরে দেখতে হয়নি দেশী গার্লকে। ছোটপর্দা থেকে এন্ট্রি নিয়ে ফেলেছেন বড়পর্দায়। ‘কোয়ান্টিকো’ স্টার হিসাবে হলিপাড়ায় বেড়েছে প্রিয়াঙ্কার জনপ্রিয়তা। ঝুলিতে এসেছে হলিউডের পিপলস চয়েস অ্যাওয়ার্ড।

আর এই ‘কোয়ান্টিকো’ নিয়েই শুরু হয়ে চলেছে হলিউডে পিগির নেক্সট জার্নি। আর কিছুদিনের মধ্যে শুরু হতে চলেছে ‘কোয়ান্টিকো’ সিজন টু। যেখানে একেবারে নতুন কায়দায় ধরা দেবেন প্রিয়াঙ্কা চোপড়া।

জেড/কেবি