'আলহামদুলিল্লাহ, এত বছর পর সুজানা জাফরকে পেলাম। আর ভালোবাসার মানুষটি আমাকে ফাইনালি ইয়েস বলল। ভালোবাসি এবং ভালোবাসবো সারাটি জীবন তোমায়। আই এম সো মাচ হ্যাপি অ্যান্ড থ্যাঙ্কস টু আল্লাহ।' এটা জনপ্রিয় সংগীত শিল্পী হৃদয় খানের আজকের ফেসবুক স্ট্যাটাস।

অবশেষে হৃদয় খানের চার বছরের প্রতীক্ষার অবসান হলো, হৃদয় খানের প্রেমেরই জয় হলো। ভালোবাসার জালে ধরা দিতেই হলো ভালোবাসার মানুষ সুজানাকে। দীর্ঘ চার বছর পর পূর্ণতা পেল হৃদয় খান ও সুজানা জাফরের ভালোবাসা।

এই বিষয়ে হৃদয় খান বলেন, চার বছর ধরে সুজানাকে ভালোবাসতাম, কিন্তু সেটার রেসপন্স আজই পেয়েছি। এ জন্য অনেক ভালো লাগছে। এটা অবশ্যই ভালো লাগারই বিষয়।

বিয়ে কবে করছেন এমন প্রশ্নের জবাবে হৃদয় খান বলেন, আমাদের সম্পর্কের বিষয়টি পরিবারে জানানো হয়েছে। পরিবার বিষয়টি নিয়ে অগ্রসর হচ্ছে। বিয়ের বিষয়টি নির্ধারিত হলে আমি নিজেই জানাব।

ঢাকা, ১২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই