গত ২০ ফেব্রুয়ারি লন্ডনের একটি স্টুডিওতে ‘রাত্রির যাত্রী’ চলচ্চিত্রের একটি আইটেম গানের রেকর্ডিং শেষ হয়েছে। ছবিটির পরিচালক হাবিবুল ইসলাম হাবিবের কথা এবং রাজা কাশফিরের সুর ও সঙ্গীতায়োজনে গানটিতে কন্ঠ দিয়েছেন রুবাইয়া জাহান। আগামী মাসের শেষের দিকে বিএফডিসিতে নায়লা নাইমের পারফর্মেন্সে গানটির চিত্রায়ন হবে ।
এ প্রসঙ্গে পরিচালক হাবিবুল ইসলাম হাবিব বলেন, ‘ছবিটির মোট পাঁচটি গানের মধ্যে দুইটি গানের কাজ এরই মধ্যে সম্পূর্র্ণ হয়েছে। বাকি গানগুলোর কাজ চলছে। পহেলা ডিসেম্বর মধ্যরাতে কমলাপুর রেল স্টেশনে শুটিংয়ের মাধ্যমে শুরু করেছি ‘রাত্রীর যাত্রী’ চলচ্চিত্রের শুটিং। এরই মধ্যে পাঁচটি লটে ছবিটির কাজ করেছি ঢাকা এবং পূবাইলের বিভিন্ন লোকেশনে। আগামী মাসে আবারো শুটিং করবো বিক্রমপুরের বিভিন্ন স্থানে। শুটিংয়ের পাশাপাশি এডিটিংয়ের কাজও শেষ করছি। জুন জুলাইয়ের মধ্যে ছবিটির কাজ শেষ করে আগামী শীতে মুক্তি দেওয়ার চেষ্টা করছি।’
ছবিটিতে অভিনয় করছেন মৌসুমী, আনিসুর রহমান মিলন, সোনিয়া, অরুনা বিশ্বাস, এটিএম শামসুজ্জামান ও সালাউদ্দিন লাভলু।
জেআই





