দিনগুলো বেশ ভালোই কাটছে ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী শ্রাবন্তীর। কারণ, সম্প্রতি নিজের জীবনের নতুন জার্নিটা শুরু করেছেন তিনি। নানা জায়গায় ঘুরে বেড়াচ্ছেন স্বামী কৃষ্ণ ভিরাজের সঙ্গে। মাঝে মধ্যে ছবিও পোস্ট করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে তাদের রোমান্টিক মুহূর্তের ছবি সোশ্যাল ওয়ার্ল্ডে শেয়ার করেছেন শ্রাবন্তী। তিনি ক্যাপশনে লিখেছেন, ‘ইটস নট রামলীলা, ইটস অফকোর্স কৃষ্ণলীলা।’

এমনই কিছু ছবি সম্প্রতি ছড়িয়ে পড়েছে। সেখানেই দেখা যাচ্ছে তাদের সম্পর্কের গভীরতা।

আনন্দবাজার পত্রিকা বলছে, দিন কয়েক আগেই মুম্বাইয়ের টপ মডেল কৃষ্ণে সঙ্গে এনগেজমেন্টের পর নতুন জার্নি শুরু করেছেন শ্রাবন্তী। এবার হনিমুনের পালা। ডেস্টিনেশন গোয়া।

এক বছরের রিলেশনশিপের পর একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেন শ্রাবন্তী-কৃষ্ণ। মুম্বাইতে তাদের প্রথম আলাপ। তার পর তা প্রেমের চেহারা নিতে বেশি সময় নেয়নি।

আনন্দবাজার বলছে, বয়ফ্রেন্ডের নামে নিজের হাতে ট্যাটুও করিয়েছেন নায়িকা। কাজের জন্য দু’জনে দুই শহরের বাসিন্দা। কিন্তু, বিয়ের পর কি শ্রাবন্তী পাড়ি জমাবেন মুম্বাইতে? সে উত্তর দেবে ভবিষ্যত।

এর আগে প্রযোজক রাজীব বিশ্বাসকে বিয়ে করেছিলেন শ্রাবন্তী। তাদের ১২ বছরের একটা ছেলেও রয়েছে, অভিমন্যু। শ্রাবন্তীর বেস্ট ফ্রেন্ড তার ছেলে অভিমন্যু ওরফে ঝিনুকই। কৃষ্ণর সঙ্গেও ঝিনুকের খুব ভাল সম্পর্ক।

 

এম এ