হলিউডের অন্যতম হাই প্রোফাইল জুটি অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিটের বিচ্ছেদ ঘটতে চলেছে। সিএনএন জানিয়েছে, স্বামী ব্র্যাড পিটের কাছ থেকে বিচ্ছেদ চেয়ে আবেদন করেছেন জোলি।

জোলি সোমবার আইনি কাগজপত্র দাখিল করে বলেছেন, দুই জনের মধ্যে সমঝোতার অযোগ্য পার্থক্য থাকায় তিনি বিচ্ছেদ চাইছেন।

টিএমজি জানিয়েছে, দুই জনের মধ্যে দ্বন্দ্বের শুরুটা তাদের সন্তানদের নিয়ে। জোলি ছয় সন্তানের আইনি দায়িত্ব নিতে চেয়ে আবেদন চেয়েছেন। সন্তানদের সঙ্গে ব্র্যাড পিটের আচরণের জন্য কঠোর সিদ্ধান্ত নিয়েছেন জোলি। এই সিদ্ধান্তের পেছনে কোনো ‘তৃতীয় ব্যক্তি’র প্রভাব নেই বলেই সূত্রের খবর।

উল্লেখ্য, ২০১৪ সালে এই জুটি আনুষ্ঠানিক ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ২০০৪ সাল থেকে এই জুটি এক সঙ্গে বসবাস করে আসছিলেন।

সূত্র: সিএনএন ও টিএমজেড।

এম এ