ঘুড়ি উড়ানোর সময় বাসার ছাদ থেকে পড়ে গিয়ে আকাশ (১২) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। পুরান ঢাকার গেন্ডারিয়ায় শহীদনগর ডিআইটি ব্লকে এ দূর্ঘটনা ঘটে।

বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুপুর আড়াইটার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আকাশের বাবা আলমগীর হোসেন জানান, আকাশ গেন্ডারিয়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। পুরান ঢাকার ঐতিহ্যবাহি ঘুড়ি উৎসব আজ বুধবার। বিকালে একই সঙ্গে সবাই ঘুড়ি উৎসব দৃশ্য অবলোকন করবেন।

আকাশ সেই ঘুড়ি উৎসবে অংশ নেওয়ার আগে অনেকের মত ঘুড়ি উড়ানোর ট্রায়াল দিতে যায় বাড়ির ছাদে। সে সময় তার ঘুড়ির সুতো ছিড়ে গিয়ে ছাদের পাশে একটি গাছে আটকা পড়ে।

সেই ঘুড়িটি পাড়তে গিয়ে আকাশ ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে গেন্ডারিয়া থানার এসআই ওয়াহেদ পারভেজ জানান, ‘ঘুড়ি উড়াতে গিয়ে গেন্ডারিয়া উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যু হয়েছে বলে শুনেছি।’এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি এসআই।

এমকে