বলিউড তারকা সঞ্জয় দত্ত। মুন্না ভাই মাদক গ্রহনের কথা স্বীকার করেছেন । তিনি কোকেন এবং হেরোইন সেবন করতেন বলে জানান। জীবনের কিছু ঘটনার পর মাদকসেবন ছেড়ে দেন এই অভিনেতা।সম্প্রতি একটি অনুষ্ঠানে মাদকসেবনের স্মৃতিচারণ করেন সঞ্জয়।
সঞ্জয় দত্ত বলেন, আমার মায়ের ক্যান্সারের চিকিৎসার সময় থেকে আমি মাদকসেবন করতাম। রকি যখন তৈরি হয় তখন আমি এতটাই আসক্ত ছিলাম যে, বিমানে উঠার সময় আমার জুতোর ভেতর ১ কেজি হেরোইন ছিল। সেই বিমানে আমার সঙ্গে আমার দুই বোনও ছিল।
সে সময় বিমানবন্দরে এতটা কড়াকড়ি ছিল না। তবে এখন বিষয়টি যখন চিন্তা করি, ভয়ে শিউরে উঠি। আমি ধরা পড়লে ক্ষতি ছিল না কিন্তু আমার বোনদের কী হতো? তিনি আরো বলেন, মাদকসেবন করলে পরিবারের কী হবে সেই চিন্তা আপনার থাকবে না।’
সঞ্জয়কে অস্ত্র মামলায় সাজা খেটে কারগার থেকে বের হওয়ার পর আর কোনো সিনেমায় দেখা যায়নি।ভূমি সিনেমায় তাকে দেখা যাবে যা আগামী ৪ আগস্ট সিনেমাটি মুক্তি পাবে।
নাজিব





