কলকাতার জি বাংলা চ্যানেলের জনপ্রিয় কমেডি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স-৯’-এ দ্বিতীয় রানারআপ হয়েছেন বাংলাদেশের সাইদুর রহমান পাভেল ও কমর উদ্দিন আরমান।
এছাড়া বাংদেশেরই আরেক প্রতিযোগী এমদাদুল হক হৃদয় হয়েছেন চতুর্থ। এদের মধ্যে ফেসবুক জরিপে পাভেল ছিলেন শীর্ষে।
রোববার বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হয় অনুষ্ঠানটি। তিন ঘণ্টাব্যাপী চলে জমজমাট এই গ্র্যান্ড ফিনালের আসর। গ্র্যান্ড ফিনালেতে অতিথিতে হিসেবে উপস্থিত ছিলেন কলকাতার বেশ কজন তারকা।
এদের মধ্যে ছিলেন কমেডি অভিনেতা কাঞ্চন, অভিনেত্রী ইন্দ্রাণী হালদার, নির্মাতা রাজ চক্রবর্তী, রুন্দ্রনীল ঘোষ সহ আরো অনেকে।
অনুষ্ঠানের ফাঁকে গান গেয়ে মাতিয়ে তোলেন কণ্ঠশিল্পী অনুপম। তবে বরাবরের মত এবারের সিজনেও শুরু থেকেই বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, রজতাভ দত্ত ও শ্রীলেখা মিত্র। উপস্থাপনায় ছিলেন মীর আফসার আলী।
চূড়ান্ত পর্বের প্রতিযোগি ছিল মোট ছয় জন। এরমধ্যে বাংলাদেশের তিন জন। কমর উদ্দিন আরমান ছাড়াও ছিলেন ঢাকার এমদাদুল হক ও সাইদুর রহমান।
এমআইএস





