মুক্তি পেতে যাচ্ছে মোস্তফা সরয়ার ফারুকী'র "পিঁপড়াবিদ্যা"।আগামী ২৪ অক্টোবর জাজ মাল্টিমিডিয়ার উদ্যোগে ইমপ্রেস টেলিফিল্মের ছবি "পিঁপড়াবিদ্যা" দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। এ উপলক্ষে প্রদর্শন করা হচ্ছে ৩ মিনিটের ট্রেলার।

১১ অক্টোবর ট্রেলারটি অনলাইনে উন্মুক্ত হয়েছে। এ উপলক্ষে একটি প্রতিযোগীতারও আয়োজন করা হয়েছে যার নাম "আন্দাজে ঢিল ছোঁড়া কন্টেস্ট"।

এ প্রসঙ্গে ফারুকী বলেন, "এই প্রতিযোগিতার ফলে ‘পিঁপড়াবিদ্যা’র ট্রেলার এখন আর কেবল দেখার বস্তুই থাকছেনা, এটা একই সঙ্গে তৈরি করছে মাথা খাটানোর অবকাশ। আর মাথা ঠিকঠাক মতো খেটেগেলে থাকছে দুই রকমের আকর্ষণীয় পুরষ্কার।"

ইআর