২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ‘বাংলাদেশ’ শিরোনামে একটি দেশাত্মবোধক গানে একসঙ্গে কণ্ঠ দিয়েছেন তিন প্রজন্মের বাংলাদেশের জনপ্রিয় ছয় সংগীতশিল্পী।

তারা হলেন, সৈয়দ আবুদল হাদী, সামিয়া রহমান, পার্থ বড়ুয়া, শফিক তুহিন, কনা এবং ইমরান।

‘অনেক দামে পাওয়া তুমি, রক্ত দিয়ে কেনা’ দেশাত্মবোধক গানটি লিখেছেন সংগীতিশিল্পী শফিক তুহিন আর সুর দিয়েছেন তরুণ সংগীত পরিচালক মার্সেল।

ঈগল মিউজিকের ব্যানারে সম্প্রতি প্রিমিক্স স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। ২৬ মার্চ টেলিভিশন এবং ইউটিউবে গানটি মুক্তি দেয়া হবে।

এআইজে