প্রথমবারের মতো ‘বাংলা খেয়াল উৎসব’র আয়োজন করতে যাচ্ছে চ্যানেল আই। রাতব্যাপী এই উৎসব শুরু হবে ৩১ জানুয়ারি সন্ধ্যা ৬.৩০ মিনিটে এবং ১ ফেব্রুয়ারি সকাল ৯টা পর্যন্ত।

অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে চ্যানেল আইয়ের তেজগাঁও এর নিজস্ব কার্যালয়ে। বাংলা খেয়ালের প্রসার ও প্রচারের লক্ষ্যেই উৎসবটি আয়োজন করা হয়েছে বলে জানায় চ্যানেল আই কর্তৃপক্ষ।

উৎসব উপলক্ষে ২৭ জানুয়ারি চ্যানেল আই কার্যালয়ে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ উৎসবের বিভিন্ন দিক তুলে ধরেন।

‘উচ্চাঙ্গ সংগীতে অসামান্য অবদান রাখার জন্য ‘ওস্তাদ ইয়াসিন খান’কে উৎসবে আজীবন সম্মাননা দেওয়া হবে।

১৪ ঘণ্টা ব্যাপী এই উৎসবে আজাদ রহমানের নেতৃত্বে এই উৎসবে বাংলা খেয়াল পরিবেশন করবেন ফেরদৌস আরা, লিও জে বাড়ৈই, ওস্তাদ ইয়াসিন খান, করিম শাহাবুদ্দিন, ড. নাশিদ কামাল, ড. লীনা তাপসী খান, বিজন চন্দ্র মিস্ত্রি, ড. হারুনুর রশিদ, প্রিয়াঙ্কা গোপ, আলিফ আলাউদ্দিন, গাজী আবদুল হাকিম, ফিরোজ খান প্রমুখ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সঙ্গীতজ্ঞ আজাদ রহমান , ওস্তাদ ইয়াসিন খান, ওস্তাদ করিম শাহাবুদ্দীন, ড. হারুন উর রশীদ, ড. নাশিদ কামাল, আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান, বিন্দিয়া খান প্রমুখ।

জেআই