২০২২ সালের ডিসেম্বর মাসে জানা যায়, বাবা-মা হতে চলেছেন দক্ষিণী তারকা রাম চরণ ও তার স্ত্রী উপাসনা।

মঙ্গলবার (২০ জুন) ভোরে তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদ থেকে সুখবর এলো। রামচরণ-উপসনা কন্যাসন্তানের বাবা-মা হলেন। প্রায় ১০ বছরের বিবাহিত জীবন পার করে ঘর আলো করে সন্তান এলো তাদের সংসারে।

হায়দারাবাদের অ্যাপোলো হাসপাতালে সন্তানের জন্ম দেন উপাসনা। হাসপাতাল থেকে প্রকাশিত রিপোর্ট মোতাবেক, সন্তান ও মা দুজনেই একেবারে সুস্থ রয়েছেন।

গত কয়েক দিন ধরেই উপাসনার একটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। কড়া নিরাপত্তা বলয়ের মাঝেই স্বামী রাম চরণের সঙ্গে হাসপাতালে ঢুকছেন তারকা-পত্নী। তারপর থেকেই অপেক্ষার শুরু।

যদিও দম্পতি সন্তানের আগমনের আগাম প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন। ঘর সাজানোর বিভিন্ন ছবিও সবার সঙ্গে ভাগ করে নেন উপাসনা তার সোশ্যাল মিডিয়ায়।

জনপ্রিয় এ তারকা রাম চরণ ও স্ত্রী উপাসনা বাবা-মা হয়েছেন এই সংবাদ প্রকাশের পরপরই তাদের ভক্ত-অনুরাগীরা বিভিন্ন মাধ্যমে তাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

এন