এক টুইটার ব্যবহারকারী একটি ছবি শেয়ার করেন, নেকাব ও হিজাব পরেই খাবার খাচ্ছিলেন এক মহিলা। এক হাত দিয়ে নেকাব সরিয়ে অন্য হাত দিয়ে খাবার খাচ্ছিলেন তিনি। ক্যাপশনে লিখেন- ‘এটা কি একজন মানুষের পছন্দ?’

তার সেই টুইটটির জবাবে জায়রা ওয়াসিম পাল্টা লিখেছেন, ‘এইমাত্র আমি একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম। ঠিক এইভাবেই খেয়েছি। এটা সম্পূর্ণ আমার পছন্দ। এমনকি আমার চারপাশের সবাই আমাকে বকাঝকা করেন যে আমি যেন নেকাব খুলে ফেলি। তবে আমি তা করিনি।’

জায়রা ওয়াসিমের এই মতামতকে সমর্থন করেছেন তারা অনুসারীরা। তারা লিখেছেন, ‘আপনার উত্তর পছন্দ হয়েছে, সম্পূর্ণরূপে এটা আমাদের পছন্দ।’

প্রসঙ্গত, ২০১৯ সালের ৩০শে জুন ভক্তদের অবাক করে দিয়ে ‘দঙ্গল’, ‘সিক্রেট সুপারস্টার’ সিনেমার অভিনেত্রী জায়রা বিনোদন দুনিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করছেন।

এন