এই মুহূর্তে বিয়ে ছাড়া প্রেম নিয়ে কিছু ভাবছেন না ঢাকাই সিনেমার নায়িকা শাহ হুমায়রা সুবহা। আর এ কারণে বিয়ের জন্য ভালো পাত্র খুঁজছেন তিনি।

এ ব্যাপারে তিনি বলেন, ভালো পাত্র দেখেন। এভাবে বিয়ে করে আমি কি আবার ফেঁসে যাবো? সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে আসলে এক ভক্ত তাকে বিয়ে বিষয়ে প্রশ্ন করলে তিনি এমন উত্তর দেন।

এমন মন্তব্যের পর অনেকেই লাইভের কমেন্ট বক্সে তাকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন। এমনকি ম্যাসেজ দিয়ে তাকে বিয়ের আগ্রহের কথা জানাচ্ছেন।

এ বিষয়ে ফেসবুকে লাইভে তিনি আরও বলেন, অনেকেই মেসেজ দেয় ফেসবুকে। যাদের অ্যাকাউন্ট আছে, মেয়েদের; তাকেই মানুষ, কিছু ছেলে আছে মেয়ে মানুষের ফেক অ্যাকাউন্টেও মেসেজ দেয়। এগুলো আসলে ডেট করার পায়তারা।

এবিএস