রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার মা ইসমাত আরা খান বুধবার দিবাগত রাত (৩১ মার্চ) রাত ৩টায় রাজধানীর লালমাটিয়াস্থ নিজের বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে...রাজিউন)।
ইসমাত আরা খান কাকলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন উপাধ্যক্ষ ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। মরহুমার মরদেহ স্কয়ার হাসপাতালে হিমঘরে রাখা হয়েছে।
লন্ডনে বসবাসরত কন্যা বৃহস্পতিবার দেশে ফিরলে বাদ জুমা লালমাটিয়া মিনার মসজিদে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।
রেজওয়ানা চৌধুরী বন্যা ও তার পরিবার মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। ইসমাত আরা খানের মৃত্যুতে টাইম নিউজ পরিবার শোকাহত।
এআইজে





