কোনওদিনই কোন রাজনৈতিক দলকে সমর্থন করেননি তিনি। তাই সক্রিয় রাজনীতিতে কোনওদিনই তিনি আসবেন না বলে নিজের শো সত্যমেব জয়তে জানালেন আমির খান।
আমির বলেন, "রাজনীতি থেকে আমি দূরে থাকতে চাই। বিভিন্ন ইস্যু নিয়ে আমি প্রতিক্রিয়া দিয়ে থাকি কারণ সেগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু কোনও দলের সঙ্গে কখনই হাত মেলাবো না আমি। তবে আমি মনে করি আমার শো-য়ে আমি খুব বেশি কাঁদি। আমি খুবই আবেগপ্রবণ। দুঃখের কাহিনি শুনলেই আমি কেঁদে ফেলি। এমনও হয়েছে আমি শুটিংয়ে পনেরো মিনিট ধরে কেঁদেছি। যেগুলো পরে এডিট করে বাদ দিতে হয়েছে।``
শুরু হতে চলেছে সত্যমেব জয়তের দ্বিতীয় সিজন। এই সিজনে দর্শকরা যদি কোনও ইস্যুকে সমর্থন করতে চান, তার জন্য ভোট করতে পারবেন। সত্যমেব জয়তে-র টাইটেল ট্র্যাকেও গলা মিলিয়েছেন আমির। সূত্র: জিনিউজ
[b]ঢাকা, ২৭ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)// টিআই[/b]
কোনওদিন রাজনীতিতে আসব না: আমির খান
কোনওদিনই কোন রাজনৈতিক দলকে সমর্থন করেননি তিনি। তাই সক্রিয় রাজনীতিতে কোনওদিনই তিনি আসবেন না বলে নিজের শো সত্যমেব জয়তে জানালেন আমির খান।
টিআইবি জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি
জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের এক বছর পরও রাষ্ট্র সংস্কারের কাঙ্ক্ষিত ভিত্তি তৈরি হয়নি বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
‘বাংলাদেশ পথ দেখিয়েছে’ নেহা বোরার মন্তব্যে উত্তপ্ত ভারতের রাজনীতি
বাংলাদেশের ছাত্র-জনতার আন্দোলন ভারতীয় তরুণদের পথ দেখিয়েছে—অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরার এমন মন্তব্য ঘিরে ভারতের রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। এ ঘটনায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ওপর ক্ষোপ প্রকাশ করেছে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
জহির উদ্দিন স্বপন এমপি নৈরাজ্যের রাজনীতির বদলে আমরা কার্যকর সংসদ তৈরি করেছি
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এমপি জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘রাজপথের নৈরাজ্যের রাজনীতির বদলে আমরা একটা কার্যকর জাতীয় সংসদ তৈরি করেছি। যেখানে বিরোধী দল সরকারি দলকে সমালোচনা করার অবাধ সুযোগ পাচ্ছে এবং অধিকার পাচ্ছে। তারা প্রতিদিন ভুল ত্রুটি ধরিয়ে দিয়ে আমাদের প্রধানমন্ত্রী সংসদ নেতাসহ সরকারকে ন্যায্য-অন্যায্য সমালোচনা করেই চলছে। অতএব মানুষের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি রাজনৈতিক এই সংস্কারের কাজেও আমাদের নেতা হাত দিয়েছেন এবং জাতীয় সংসদকে তিনি কার্যকর করেছেন। ’
ভালো ও সৎ মানুষকে রাজনীতিতে আসার আহ্বান তথ্যমন্ত্রীর
দেশের উন্নয়ন ও অগ্রগতিকে টেকসই করতে যোগ্য, মেধাবী ও সৎ মানুষকে রাজনীতিতে আসার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান।
রাজনীতির পাশাপাশি আখিরাতের মুক্তির কাজও করতে হবে: আজহার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম এমপি বলেছেন, শুধু দল ক্ষমতায় গেলেই হবে না, ব্যক্তির বিজয়ও নিশ্চিত করতে হবে। দলের বিজয় হতে পারে রাষ্ট্রীয় ক্ষমতা অর্জন, আর ব্যক্তির বিজয় হলো আল্লাহর সন্তুষ্টি ও জান্নাত লাভ। তাই রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি প্রত্যেককে আখিরাতের মুক্তির জন্য কাজ করে যেতে হবে।
















