ঢাকায় তৃতীয়বারের মতো শুরু হচ্ছে উপমহাদেশের অন্যতম শাস্ত্রীয় আয়োজন ‘বেঙ্গলশাস্ত্রীয় সংগীত উৎসব’। আগামী ২৭ নভেম্বর থেকে রাজধানীর আর্মি স্টেডিয়ামে শুরু হচ্ছে এ উৎসব। চলবে ১ ডিসেম্বর পর্যন্ত। এটি আয়োজন করেছে বাংলাদেশের বেঙ্গল ফাউন্ডেশন। সহযোগিতায় ভারতের আইটিসি সংগীত রিসার্চ অ্যাকাডেমি।

আয়োজন প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হয়ে চলবে সারারাত। এবারের আয়োজনে গতবারের বেশিরভাগ শিল্পীই থাকছেন। এদের মধ্যে আছেন- বিদুষী গিরিজা দেবী, পণ্ডিত শিব কুমার শর্মা, পণ্ডিতহরিপ্রসাদ চৌরাশিয়া, ওস্তাদ রশীদ খান, পণ্ডিত অজয় চক্রবর্তী, ওস্তাদ রাজন ওসাজন মিশ্র, সন্দীপ ব্যানার্জী, পণ্ডিত সমর সাহা, উদয় শংকর মালাকার, ওস্তাদ শাহিদ পারভেজ, উল্লাস কসলাকার, কৌশিকী দেশিকান, বিশাল ও কৃষ্ণ প্রমুখ।

বাংলাদেশ থেকে থাকছেন সুপ্রিয়া দাশ, রাজরূপা, ড. অসিতরায়, মনিরুজ্জামান, নিশীত দে ও স্বরূপ হোসেন। নভেম্বরের প্রথম সপ্তাহেঅনলাইনে দর্শকদের জন্য রেজিস্ট্রেশন শুরু হবে।

জেআই