গায়ে সেনার উর্দি। পিঠে ব্যাগ। কাঁধে বন্দুক। টুপির ফাঁক দিয়ে মুখের একটু অংশ বেরিয়ে রয়েছে। স্পষ্টই সালমান। পাথুরে পাহাড় দিয়ে হাঁটছেন তাঁরই মতো বহু সেনা। ‘টিউবলাইট’–এর ফার্স্ট লুক। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করলেন পরিচালক কবির খান। গত সপ্তাহে ছবির শুটিং করতে লাদাখে গেছিলেন সালমান সহ গোটা টিম। ছবিতে সলমনের বিপরীতে রয়েছেন চীনের জু জু। প্রেক্ষাপট ১৯৬২ সালের ভারত–চীন যুদ্ধ। রাজনীতিও রয়েছে। ছবির বিষয় নিয়ে আর বেশি কিছু বলতে চাননি পরিচালক। এর আগে তাঁর ‘এক থা টাইগার’, ‘বজরঙ্গি ভাইজান’–এ অভিনয় করেছেন সালমান।
জেড





