বক্স অফিসে ইতিহাস তৈরি করা এস রাজামৌলির বাহুবলীর দ্বিতীয় পর্বের ঘোষণা আগেই হয়েছিল৷ তবে এই পর্বে বাহুবলীকে ঠিক কীভাবে পাওয়া যাবে, তা জানা যায়নি। সে নিয়ে ছিল অধীর আগ্রহ৷ সব জল্পনার অবসান ঘটিয়ে নিজস্ব মেজাজেই ফিরল বাহুবলী। ছবির নায়ক প্রভাসের জন্মদিনের উপহার হিসেবেই তাঁর হাতে তুলে দেওয়া হল বাহুবলী ২-এর ফার্স্ট লুক৷
জানা যাচ্ছে, দ্বিতীয় পর্বেও জমজমাট অ্যাকশন সিকোয়েন্সে দেখা যাবে প্রভাসকে। ছবির প্রয়োজনে নাকি ২০ কেজি ওজনও বাড়িয়েছেন নায়ক। প্রভাস ছাড়াও আছেন রানা ডগ্গুবতি, তমান্না ভাটিয়া-সহ অন্যান্য অভিনেতারা।
তবে এ পর্বে সবথেকে গুরুত্বপূর্ণ উত্তরটির খোঁজে আছেন দর্শকরা৷ কেন কাটাপ্পা বাহুবলীকে মেরেছিল, সে প্রশ্নে এতদিন ধরে জর্জরিত হয়েছেন খোদ পরিচালকও। যদিও ‘পরিচালকের ইচ্ছে’ বলে বরাবর তিনি তা এড়িয়ে গিয়েছেন৷ অতএব ছবিতেই যে তুরুপের তাস লুকিয়ে আছে তা বলাই বাহুল্য৷ আর তাই ফার্স্ট লুক প্রকাশের সঙ্গে সঙ্গে বেড়েছে উত্তেজনা।
জেড





