বুধবার (৭ জুন) গুরদ্বারায় শিখ রীতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এ সময় দুই পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।
সোনালি অভিনয় জগতের মানুষ হলেও, তার স্বামীর কোনো সম্পৃক্ততা নেই এর সঙ্গে। তিনি পেশায় একজন রেস্তোরাঁ ব্যবসায়ী।
ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে সোনালি-আশিষের বিয়ের বেশ কয়েকটি ছবি ও ভিডিও প্রকাশ্যে এসেছে।
ওই ভিডিওতে দেখা যায়, সোনালির পরনে রয়েছে মণীষ মালহোত্রার ডিজাইন করা গোলাপী রঙের শাড়ি। সঙ্গে পরেছেন সিলভার রঙের হীরার গহনা।
অন্যদিকে, আশিষের পরেছেন অফ হোয়াইট শেরওয়ানি। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর ফটো সেশনের জন্য ক্যামেরায় পোজ দিতেও দেখা যায় এই নবদম্পতিকে।
প্রসঙ্গত, দীর্ঘ পাঁচ বছর প্রেম করেছেন আশিষ-সোনালি। অবশেষে পরিণয় পেল তাদের এই সম্পর্ক। তবে এতদিন এ সম্পর্ক গোপন ছিল। কারণ তারা চাননি এ খবরটি মিডিয়াতে আসুক।
এবি





