বলিউডের জনপ্রিয় দুই তারকা সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি দীর্ঘদিন প্রেমের সম্পর্কে থাকার পর অবশেষে গাঁটছড়া বেঁধেছেন। ইতোমধ্যে নতুন এই দম্পতির বিয়ের ছবি প্রকাশ্যে এসেছে।

গতকাল মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজস্থানের জয়সালমীরের সূর্যগড়ের ‘দ্য গেটওয়ে টু দ্য থর ডেজার্ট’ হোটেলে জমকালো আয়োজনে সাত পাকে বাঁধা পড়েন সিড-কিয়ারা। এ সময় দুই পরিবারের সদস্য ও তাদের ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবরা উপস্থিত ছিলেন। এ দিন রাতে নিজের সোশ্যাল হ্যান্ডেলে কয়েকটি বিয়ের ছবি পোস্ট করেছে সিদ্ধার্থ। ক্যাপশনে লিখেছেন, এবার আমাদের স্থায়ী নিবন্ধন হয়ে গেছে।

মুহূর্তেই সেই ছবিগুলো ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ওই ছবিগুলোতে দেখা যাচ্ছে, কিয়ারার পরনে রয়েছে হালকা পিংক রঙের লেহেঙ্গা এবং সিদ্ধার্থ পড়েছেন অফ হোয়াইট রঙের শেরেওয়ানি। বেশ হাস্যোজ্জ্বলভাবেই বিয়ের পিঁড়িতে বসেছেন তারা।

ইতোমধ্যে ওই পোস্টে ৪৪৬ প্রতিক্রিয়া পড়েছেন নেটিজেনদের। সেই সঙ্গে ৩৪ হাজার মন্তব্য এবং ৩১ হাজার শেয়ার হয়েছে ছবিগুলো। অনেকেই শুভেচ্ছাবার্তা জানিয়েছেন সদ্য হওয়া এই দম্পতিকে। শহিদ কাপুর, মিরা রাজপুত, করন জোহর, মনীশ মালহোত্রাসহ বলিউডের সব জনপ্রিয় তারকারা বিয়েতে উপস্থিত ছিলেন। তবে বিয়ে রাজস্থানে হলেও আগামী ১২ ফেব্রুয়ারি মুম্বাইতে আয়োজন করা হবে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান।

এবিএস